জামালগঞ্জে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই
জামালগঞ্জ,প্রতিনিধিঃ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর তেলিয়ায় রোববার ভোর সাড়ে ৫টায় অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়া গ্রামের ধন মিয়ার রান্নাঘর থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল আলম মোহন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আরও জানান, এ অগ্নিকাণ্ডে ধন মিয়া ও তার ভাই মানিক মিয়া ক্ষতিগ্রস্থ হয়েছেন।
“ইবনে বতুতা স্মৃতি বিজড়িত হাবংগী পাহাড় পরিদর্শন” গভীর আধ্যাত্মিক সাধনার জন্য হযরত শাহজালাল (র:) হাবঙ্গীর পাহাড়ের চূড়ায় কঠোর সাধনা করেছিলেন —- ডি.আই.জি মকবুল হোসেন ভুঁইয়া
আহমাদ সেলিম,
বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডি.আই.জি মকবুল হোসেন ভূঁইয়া বলেছেন, গভীর আধ্যাত্মিক সাধনার জন্য হযরত শাহজালাল (র:) হাবংগীর পাহাড়ের চুড়ায় কঠোর সাধনা করেছিলেন। এই হাবংগীর পাহাড়ের চুড়ায় এসে সাড়ে সাত শত বৎসর পূর্বে বিশ্ব পর্যটক ইবনে বতুতা মহান দরবেশ হযরত শাহজালালের সাক্ষাৎ লাভ করেন। কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী আজ এখানে নিয়ে না এলে হয়তো কোন দিন-ই এই পবিত্র স্থানটি সম্পর্কে জানা হতো না। বাংলাদেশ পোয়েট্স ক্লাব ও বাংলাদেশ পল্লী সাহিত্য গবেষণা পরিষদ এর যৌথ আয়োজনে সাহিত্য পর্যটন টিমে যোগদানকারী কবি লেখকদেরকে জানাই সাধুবাদ। বাংলাদেশ পোয়েট্স ক্লাব ও বাংলাদেশ পল্লী সাহিত্য গবেষণা পরিষদ এর যৌথ আয়োজনে “সাহিত্য
মৌলভীবাজারে ইয়াবা সহ ১ জন আটক
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ
মৌলভীবাজার সদর উপজেলার কমলাকলস এলাকায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল ১৯মে শনিবার বিকেলে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র্যাবের সহকারী পুলিশ সুপার মনজুর আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কমলাকলস এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় ৫০ পিছ ইয়াবাসহ মোঃ পারভেজ মিয়া (২৪) কে আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী সিকরাইল গ্রামের শায়েস্তা মিয়ার ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মুল্য ১৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সহিত জড়িত। র্যাবের জিজ্ঞাসাবাদে সে জানায় যে, বর্ডার এলাকা থেকে উক্ত মাদক সমুহ এনে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে। মৌলভীবাজার মডেল থানায়
লাল তীর সীড লিঃ এর উদ্যোগে বড়লেখায় কৃষক উদ্বোদ্ধকরণ সভা অনুষ্ঠিত
তপন কুমার দাস বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
বড়লেখা উপজেলার মোহাম্মদনগরে গত শনিবার ১৯ মে বিকেলে লাল তীর সীড লিঃ এর উদ্যোগে কৃষক উদ্বোদ্ধকরণ, সবজি প্রদর্শণী মাঠ দিবস ও আদর্শ কৃষক হিসেবে ইকবাল হোসেনকে পুরষ্কৃত সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ইউ.পি চেয়ারম্যান আহমদ আলীর সভাপতিত্বে ও লাল তীর সীডের মার্কেটিং ম্যানেজার কামাল উদ্দিনের উপস্থাপনায় বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- লাল তীর সীড লিঃ এর শ্রীমঙ্গলের এরিয়া ম্যানেজার তাপস চক্রবর্ত্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শ্রীমঙ্গলের জুনিয়র এরিয়া ম্যানেজার নূরে এলাহী মোহাম্মদ মোস্তাক (সাকি), বড়লেখা উপজেলা কৃষি উপ-সহকারী অফিসার পরিমল চন্দ্র সরকার, দৈনিক মানব জমিনের বড়লেখা প্রতিনিধি মোঃ রুয়েল
দক্ষিণ সুরমায় ভূমি দখলের অপচেষ্টা, বসতঘর ভাংচুরের সময় জনতার হাতে সার্ভেয়ার সহ ১৪ জন আটক
হুমায়ুন কবির লিটন,
দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের রায়ের গ্রামে ভূমি দখল করতে গিয়ে এক সার্ভেয়ার সহ ১৪ জন কে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ জনতার রোষানল থেকে ওই ১৪ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে ভূমি জবর দখলের চেষ্টা ও বসতঘর ভাংচুরের অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে সিলেট আদালতের প্রসেস সার্ভেয়ার জামাল আহমদ, রায়ের গাঁওয়ের লন্ডন প্রবাসী কাঁচা মিয়ার ছেলে আইয়ুব উদ্দিন ইসলাম (১৯), সিলাম মাঝপাড়া গ্রামের মনফর আলীর ছেলে কামরুল ইসলাম (১৭), একই উপজেলার টাকির মহল গ্রামের আব্দুল মালিকের ছেলে জুবায়ের আহমদ (১৬), বালাগঞ্জ কালশা গ্রামের
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুত্রের দায়ের আঘাতে পিতা নিহত
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জের ধরে পাসন্ড পুত্রের হাতে প্রাণ দিতে হয়েছে পিতাকে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্য জানান, শ্রীমঙ্গল উপজেলার কালাপুর এলাকায় শুক্রবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে পুত্র জমসেদ আলী (২৬)দা দিয়ে কুপিয়ে পিতা সাদেক আলী(৫০)কে আহত করে।গ্রামবাসী ও সাদেক মিয়ার পারিবারিক সূত্র জানায়, উপজেলার কালাপুর ইউনিয়নের মীরনগর গ্রামের সাদেক মিয়া এক বছর আগে ঋণ করে ছেলে জমসেদ আলীকে দুবাই পাঠান। কিছুদিন আগে জমসেদ দুবাই থেকে বাড়ি ফেরেন। দুবাই যাওয়া বাবদ ঋণের টাকা পরিশোধ করা নিয়ে গতকাল শুক্রবার রাতে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জমসেদ দা দিয়ে বাবাকে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় সাদেক আলীকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ১৯ মে বেলা ১২টার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে জমসেদ পলাতক।
কুলাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র্যাবের হাতে আটক
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ:
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল শুক্রবার বিকেলে কুলাউড়া উপজেলার শহীদনগর বাজারে অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ছানু মিয়া(৪৫), পিতাঃ মৃত হানিফ, সাং-গোবিন্দপুর, থানাঃ কমলগঞ্জ, জেলা ঃ মৌলভীবাজার’কে গ্রেফতার করে। র্যাব জানায় উক্ত আসামী দীর্ঘদিন পলাতক থাকার পর তারা সুকৌশলে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামী জিআর নং-২১৯/৯৭ (মৌলভীবাজার) এর যাবজ্জীবন সশ্ রমকারাদন্ডসহ ২০ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরও ০২ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
শাবিপ্রবি শিবিরের উদ্দ্যোগে এসএসসি/দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ভাগ্যের পরিবর্তন করতে হলে কঠোর অধ্যাবসায় করতে হবে …. কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আতাউর রহমান বাচ্চু বলেছেন, আজকের মেধাবীরাই আগামী দিনের কান্ডারী। তরুন প্রজন্মই পারে একটি সুন্দর দেশ ও সমাজ গড়তে। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদেরকে খাটি দেশ প্রেমিক সৎ দক্ষ ও নৈতিক মানদন্ডে উন্নীত হতে হবে। জ্ঞান বিজ্ঞানের চুড়ান্ত শীর্ষে আরোহণ করে আধুনিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। তিনি শনিবার বিকাল ৩টায় নগরীর একটি অভিজাত কনফারেন্স হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ২০১২ সালের এসএসসি/দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দ্যোশে তিনি আরো বলেন,
স্টার লাইট কলেজে এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা, সাফল্যের চূড়ান্ত শিখরে আরোহন করতে প্রত্যেক শিক্ষার্থীদের টার্গেট গ্রহণ করতে হবে — প্রফেসর ড. সাজেদুল করিম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান প্রফেসর ড. সাজেদুল করিম বলেছেন, সাফল্যের চূড়ান্ত শিখরে আরোহন করতে প্রত্যেক শিক্ষার্থীদের টার্গেট গ্রহণ করতে হবে। শিক্ষা ক্ষেত্রে শুধু সাফল্য নয় মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে। প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকার জন্য নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। শুধু ভাল ফলাফল নয় জীবনের সর্বক্ষেত্রে ভাল হওয়ার প্রত্যয় গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, দক্ষিণ সুরমাকে আলোকিত করতে এ অঞ্চলের মেধাবীদের এগিয়ে আসতে হবে। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা সিলেটের আলোকিত উপজেলা হিসেবে দক্ষিণ সুরমাকে উপস্থাপন করতে হলে এ অঞ্চলে ভাল শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন।তিনি শনিবার দক্ষিণ সুরমাস্থ স্টার লাইট কলেজ কর্তৃক এসএসসি ও
শাহজালাল জামেয়ায় এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীকে সর্ববিষয়ে পারদর্শী হতে হবে — অধ্যাপক ফজলুর রহমান
দি সিলেট ইসলামিক সোসইটির চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ফজলুর রহমান বলেছেন, প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীকে সর্ববিষয়ে পারদর্শী হতে হবে। কারণ অনেক মেধাবী শিক্ষার্থী ভাল ফলাফল অর্জন করেও সর্ব বিষয়ে পারদর্শী না হওয়ায় বাস্তব জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রত্যেক শিক্ষার্থীকে মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে। শিক্ষার্থীদের নৈতিক গুণাগুণ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হলে পাশ্চাত্য সংস্কৃতি ত্যাগ করে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হতে হবে। কারণ একজন ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মানুষ কখনো কোন অপরাধের সঙ্গে জড়িত হতে পারেনা।তিনি শনিবার নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ কর্তৃক এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষিত ,সিলেটে ৪ কোটি টাকার ভূমি দখলের পায়তারা
দিপু সিদ্দিকী:
সিলেট নগরীর উপশহর পশ্চিম তেররতনে আদালতের স্থিতাবস্থা লংঘন করে ৪ কোটি টাকা মূল্যের ৪২ শতক ভূমি দখলের পায়তারা করছে একটি চক্র। রাতের আধারে তারা ভূমির উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। ফলে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।শনিবার দুপুরে পুলিশ উভয়পক্ষকে বিরোধীয় ভূমিতে শান্তি শৃঙ্খলা রক্ষায় নোটিশ প্রদান করেছে।জানা গেছে, সিলেটের সাদিপুর ২য় খন্ড মৌজার খতিয়ান নং ৭৯২, জেএল নং-৯৮ এর ৫০২ ও ৫১৫ নং দাগে মোট ৪২ শতক দাগে ২০০৮ সালের সিলেটের যুগ্ম জেলা জজ ২য় আদালতে মামলা দায়ের করেন পশ্চিম তেররতনের বেলাল আহমদ। মামলার প্রেক্ষিতে ২০১০ সালের ১৯ আগষ্ট আদালত কর্তৃক স্থায়ী স্থিতাবস্থা জারি করা হয়। কিন্তু তা উপেক্ষা করে গত
রাজনগরে সম্পত্তির লোভে ভাইকে হত্যার চেষ্টা।। পুলিশের সহায়তা কামনা
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বেড়ীগাঁও গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাই মিলে এক ভাইকে হত্যার উদ্দ্যেশ্য মারধর করে মারান্তক আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।আহত ভাই এখন মৌলভীবাজার সদর হাসপাতালে মৃতুর সাথে পাঞ্জা লড়ছে।বিলম্ভেপ্রাপ্ত খবরে জানা যায়,উপজেলার বেড়ীগাঁও গ্রামের রমিজ খাঁর পুত্র ইয়ান উদ্দীন{৪৫} গিয়াস উদ্দীন{৩৫} জাকারিয়া {২৮} ৩ পুত্রের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল।এলাকার মেম্বার চেয়ারম্যান বেশ কয়েকবার এ নিয়ে শালিস বৈঠক ও করেছে।কিন্তু কিছুতেই শেষ হয়নি তাদের পারিবারিক বেজাল।গত সোমবার সকাল ৭ টায় আহত ইয়ান উদ্দীন ঘুম থেকে উঠে বাড়ীর উঠানে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করার সময় পুর্বপরিকল্পিতভাবে অন্য
ছাতকের ইসলামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নয়া কমিটি গঠন
আমিনুল ইসলাম হিরন,ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নয়া কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে এক সভা গত ১৮ মে স্থানীয় ইসলামগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি মোঃ নাজমুল করিম, সহ-সভাপতি আব্দুল কাহার, প্রদীপ দেবনাথ, সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন, সহ-সেক্রেটারী জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ রাদেশ পাল, সহ-কোষাধ্যক্ষ সুজিত চন্দ্র পাল, প্রচার সম্পাদক আবুল কালাম, সহ-প্রচার সম্পাদক সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রানা পাল, উপদেষ্টা সুরুজ আলী, সমুজ আলী, অনিল দেবনাথ, রাখাল পাল, কুতুব উদ্দিন, আব্দুল গণি, আসদ মিয়া।
বড়লেখার গাংকুল উচ্চ বিদ্যালয় ভাল ফলাফল অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে চলছে
তপন কুমার দাস, বড়রেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
নানা প্রতিকুলতার মধ্যেও বড়লেখা উপজেলার গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় একাধিক জিপিএ-৫ অর্জনসহ এসএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে।বিদ্যালয় সুত্রে জানা যায়, সাবেক প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী এলাকার শিক্ষানুরাগীদের নিয়ে ১৯৯৮ সালে এ স্কুলটি প্রতিষ্টা করেন। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় ২০০৪ সাল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মৌলভীবাজার জেলার মধ্যে ঈর্ষনীয় ফলাফল অর্জন করছে। ২০১২ এর এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বারের মত পাঁচটি জিপিএ-৫সহ শতভাগ ফলাফল অর্জন করে। ২০১১ সালের জেএসসি পরীক্ষায়ও শতভাগ ফলাফল অর্জিত হয়। এবারের এ প্লাস প্রাপ্ত মেধাবীরা হচ্ছে বাছিত
ছাতকে দুর্ধর্ষ ডাকাতি ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট, আহত ৫
ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলার জটি গ্রামে এক দুর্ধর্র্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার জটি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।জানা যায়, ১৫/২০ জনের সংঘবদ্ধ ডাকাতদল গত শুক্রবার গভীর রাত্রে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জটি গ্রামের মুজিবুর রহমানের বাড়ির গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা, ২ টি মোবাইল সেট সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় গৃহকর্তা মুজিবুর রহমান সহ ৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখাপর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি জানান, জটি গ্রামে
সিলেট মহানগর শিবিরের দিনব্যাপী আঞ্চলিক কর্মী শিক্ষা শিবির শিবির কর্মীদের মেধা, যোগ্যতা ও নৈতিকতার প্রশ্নে এগিয়ে থাকতে হবে ফখরুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারী মোঃ ফখরুল ইসলাম বলেছেন-শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। মেধা, যোগ্যতা ও নৈতিকতার প্রশ্নে শিবির কর্মীদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় শিবির কর্মীদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে।গত শুক্রবার সিলেট মহানগর (দক্ষিণ অঞ্চল কর্তৃক) আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।মহানগর সেক্রেটারী আনোয়ারুল ওয়াদুদ টিপুর পরিচালনায় ও এস.এম. মনোয়ার হোসেনের ব্যবস্থাপনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সবাকে কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাবুল ও সাবেক মহানগর সভাপতি নজরুল ইসলাম
গাজীপুরে কারাগারে,সাকার সেই সুরমায় ফখরুলের মুরগি ও সবজি দিয়ে ডিনার
স্টাফ রিপোর্টার:
সাকার সঙ্গে কারা কর্তৃপক্ষের হাতাহাতির আলোচিত ঘটনাস্থল কাশিমপুর কারাগার পার্ট-২ এর সুরমা ভবনেই রাখা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। সেখানেই রাতে মুরগি আর সবজি দিয়ে ডিনারও করেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, সাকা চৌধুরী সুরমা ভবনের ৩য় তলার ৬ নম্বর রুমে ছিলেন। মির্জা ফখরুল ইসলামকে সুরমা ভবনেই রাখা হয়েছে তবে ২য় তলার ২ নম্বর রুমে। পার্ট-২ এর সকল ভিআইপিকে সুরমা ভবনেই রাখা হয়েছে। সবার জন্য রাতের খাবারে একই মেনু।এদিকে গাজীপুরে কারাগারে অন্তরীণ থাকলেও মির্জা ফখরুলের সঙ্গে দেখা হচ্ছে না সাকা চৌধুরীর।শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরে স্থানান্তরিত হয়ে আসেন মির্জা ফখরূল।
হবিগঞ্জে আটোরিকশা ও ট্রাক্টর সংঘর্ষে নিহত ১
স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের হবিগঞ্জ সদর উপজেলা ভাদৈ এলাকায় শুক্রবার সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ফারুক মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।ফারুক মিয়া কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলার কাটখাল গ্রামের ফজলুর রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ভাদৈ ফরেস্ট অফিসের কাছে হবিগঞ্জগামী অটোরিকশাটির সঙ্গে শায়েস্তাগঞ্জগামী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে গুরুতর আহত অটোরিকশা যাত্রী ফারুককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
শহরতলীর শাহপরান এলাকায় গলায় ফাঁস দিয়ে সেনা কর্মকর্তা আত্মহত্যা
স্টাফ রিপোর্টার:
সিলেট শহরতলীর শাহপরান আবাসিক এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাবেক এক সেনা কর্মকর্তা। তার নাম আহমদ আল কবির (২৪)। তিনি শাহপরান আবাসিক এলাকার ২৬ নং বাসার মৃত মাহমুদ আলীর পুত্র।শাহপরাণ পুলিশ জানায়, শুক্রবার সকালে নিজ বসতঘরে সবার অজান্তে সিলিং ফ্যানের সাথে আহমদ আল কবির গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে জীবিত আছেন ভেবে লাশটি নামিয়ে প্রথমে তারা ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দুপুরের দিকে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শাহপরান (র.) থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।পুলিশ নিহতের পরিবারের বরাত দিয়ে জানিয়েছে, সাবেক সেনা কর্মকর্তা আহমদ আল কবির বেশ কিছুদিন ধরে মানসিক রোগী ছিলেন।
মৌলভীবাজারে পুর্ব শত্রুতার জের ধরে এইচএসসি পরীক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ
মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় বৃহস্পতিবার রাত ৯ টায় পূর্ব শত্র“তার জের ধরে সন্ত্রাসীদের হামলায় এইচ এস সি পরীক্ষার্থী তুষার চৌধুরী(২০) গুরুত্বর আহত হয়েছে। আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকা জনক অবস্থায় তাকে ঢাকা পিজি হাসপাতালে প্রেরন করেছেন। জানা যায়, পূর্ব শত্র“তার জের ধরে শহরের কুসুমবাগ এলাকায় একটি দোকানের সামনে মোবাইল ফোনে কথা বলার সময় একদল সন্ত্রাসী তার পেছন দিক থেকে এলোপাতারি কুপাতে শুরু করে। ধারালো অস্ত্রের আঘাতে তুষারের একটি পা দু-ভাগের পর্যায়ে চলে যায়। তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত তুষারকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত
ছাতকে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সংবর্ধনা
আমিনুল ইসলাম হিরন,ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌর শহরের ফকিরটিলায় গ্রামের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তির্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের এক সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালে গ্রামের পৌর প্রাথমিক বিদ্যালয়ে তরুন সমাজের উদ্যোগে উত্তির্ণ ২১ জন ছাত্র-ছাত্রীকে এ সংবর্ধনা দেয়া হয়। গ্রামের শাহ মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক মানিক মিয়া লিটুর পরিচালনায় অনুষ্ঠিত সংর্বধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গ্রামের ফারুক মিয়া, মোজাম্মেল হক রুহেল, শাহজাহান মিয়া। বক্তব্য রাখেন, আলমাছ আলী, কয়েছ মিয়া, তরুন সমাজের পক্ষে হুমায়ূন কবির, শ্রীবাস দেবনাথ, সঞ্জিত দেবনাথ, রুবেল মিয়া, তপু দেবনাথ, রাসেল মিয়া, মাহবুব শিপন,
রাজনগরে ১কেজি গাঁজাসহ ২ জন আটক
আব্দুল হাকিম রাজ, মৌলভীবাজার থেকেঃ
রাজনগর থানা পুলিশের এস,আই দিলিপ কুমারের নেতৃত্তে একটি দল বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার মুন্সিবাজার{দাশটিলা}এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে।আটককৃতরা হলো রাজনগর উপজেলার বেতাহুঞ্জা গ্রামের মৃত কলিম উল্যার পুত্র দুনা মিয়া{২৫} এবং একই গ্রামের মনর মিয়ার পুত্র শমসের আলী {২৬}। এলাকাবাসী সুত্রে জানা যায়,আটক দুনা মিয়া মোকামবাজার এলাকায় দীর্ঘদিন যাবৎ গাঁজা বিক্রি করে আসছে।এদিকে মনর মিয়ার পুত্র শমসের আলী এলাকায় একজন ভালো ইলেক্ট্রিশিয়ান হিসাবে পরিচিত।আটকের দিন শমসের তেরাপাশা বাজারের একটি দোকানে ইলেক্ট্রিক কাজ করে মোঠর সাইকেলযোগে বাড়ী ফেরার পথে পথিমধ্যে দুনা মিয়াকে হাটঁতে
ছাতকে মাদকসেবীর হামলায় আহত ১
আমিনুল ইসলাম হিরন,ছাতক প্রতিনিধিঃ
ছাতকে এক মাদকসেবীর হামলায় মারাত্মক আহত হয়েছে দিঘলী-রামপুর গ্রামের নক্সা মিস্ত্রি রইছ আলী (৩০)। সে গ্রামের দিরাই মিয়া পুত্র। বৃহস্পতিবার রাতে আফজলাবাদ বাজারে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে মাতাল অবস্থায় হামলা করে শিবনগর গ্রামের বাবুল মিয়া। বাবুল মিয়া শিবনগর গ্রামের সোনাই মিয়ার পুত্র। বাবুল মিয়া কাঠের দোকানে থাকা ধারালো বাটাল দিয়ে রইছ আলীকে এলোপাতারি আঘাত করলে সে মারাত্মক আহত হয়। আহত রইছ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে স্থানীয় লোকজন বাবুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মহানগর শিবিরের দিনব্যাপী আঞ্চলিক কর্মী শিক্ষা শিবির সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় শিবির কর্মীদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে —– এডভোকেট জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন-জাতির সঠিক নেতৃত্বের অভাবে বাংলাদেশ তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে বার বার ব্যর্থ হচ্ছে। সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় শিবির কর্মীদের আগামী দিনে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে। মেধা যোগ্যতা ও নৈতিকতার সমন্বয়ে আগামী দিনের সকল নেতৃত্ব শূণ্যতা পূরণ করে জাতির আশা-আকাক্সক্ষার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর কর্তৃক আয়োজিত দিনব্যাপী আঞ্চলিক কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।মহানগর অফিস সম্পাদক-জাকির হোসেন সিদ্দিকী জামাল এর সভাপতিত্বে এবং মহানগর এইচ.আর.ডি
শিক্ষক সমিতি নির্বাচন বন্ধের দাবীতে ,শনিবার বড়লেখা উপজেলা চত্বরে শিক্ষক সমাবেশের ডাক দেওয়া হয়েছে
তপন কুমার দাস বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
সমগ্র বাংলাদেশের ন্যায় ২৫ মে বড়লেখা উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ব্যাপক প্রচার প্রচারনায় ব্যস্ত শিক্ষক নেতারা। এ দিকে বড়লেখায় ১৯শে মে একটি গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ তারিখের নির্বাচনের প্রার্থীরা জনান, কোন তপশীল ছাড়াই শুধুমাত্র বড়লেখায় নির্বাচনের ঘোষনা দেওয়ায় শিক্ষকদের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। ১৯ মে বড়লেখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (টিডিসি) অনুষ্ঠিত হবে এ নির্বাচন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আজকের এ নির্বাচন অবৈধ দাবী করে যে কোন মূল্যে তা প্রতিহত করার ঘোষনা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা। তারা জানান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি অবৈধ তপশীল
ওসমানীনগরে জমি থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
ওসমানীনগর,প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর থানার বুরুঙ্গা ইউনিয়নের একটি জমি থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি আল আমিন জানান, বুরুঙ্গ ইউনিয়নের ইশগর গ্রামের পাশে একটি ধানি জমিতে গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্টে দেখা গেছে, তাকে জবাই করে হত্যা করা হয়েছে।পুলিশ জানিয়েছেন, এখনও লাশের পরিচয় সনাক্ত হয়নি। তবে স্থানীয় একটি মাদ্রাসার প্রিন্সিপাল লাশটি জকিগঞ্জের নিখোঁজ হওয়া নাজিম উদ্দিনের হতে পারে বলে জানিয়েছেন।এ সংবাদ জানার পর জকিগঞ্জ থেকে নাজিম উদ্দিনের পরিবারের সদস্যরা ওসমানীনগর থানার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে জানিয়েছেন থানার ওসি।
ধর্ষণ ঘটনার ভিকটিম জয়ন্তী অবশেষে থানায় হাজির ।।ধর্ষকরা হয়ে গেল মোবাইল চোর
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার থেকেঃ
রাজনগর উপজেলার বহুল আলোচিত জয়ন্তীকে অবশেষে থানায় হাজির করা হলো।বিলম্বেপ্রাপ্ত খবরে জানা যায়,পত্র/পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঘটনার বিচারক মেম্বারদের রাজনগর থানার ওসি সেলিম নেওয়াজের অব্যাহত চাপে শেষ পর্যন্ত মেম্বাররা বহু খোঁজাখোঁজি করে ভিকটিমের পিতৃলয় সুনামগঞ্জ জেলা থেকে জয়ন্তীকে এনে গত বুধবার রাত রাজনগর থানার হাজির করে ভিকটিমের জবানবন্দী দেয়া হয়।জানা যায়,ওসি,র কাছে জয়ন্তী তার জবানবন্দীতে জানায়,ঘটনার দিন রাতের বেলা সে মুনিয়ার পার গ্রামের দিরেন্দ্র দাশের বাড়ী থেকে নিজ বসতঘরে ফেরার পথে রাস্তায় ২/৩ জন জন যুবক তার কাছ থেকে মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে সে চিৎকার শুরু করে।তার চিৎকার শুনে এলাকার অন্য ৩/৪ জন
‘মিথ্যা তথ্য’ দেওয়ার মামলায়,আত্মসমর্পণ করে জামিন পেলেন ডেসটিনি এমডি
স্টাফ রিপোর্টার:
জয়েন্ট স্টক কোম্পানিতে ‘মিথ্যা তথ্য’ দেওয়ার মামলায় বৈশাখী মিডিয়া লিমিটেড ও ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার সকালে তারা মহানগর হাকিম মো. সাইফুর রহমানের আদালতে আত্মসমর্পণ করেন। মামলার অন্য দুই আসামি হলেন- বৈশাখী মিডিয়া লিমিটেডের পরিচালক ইরফান আহমেদ সানি ও সৈয়দ সাজ্জাদ হোসেন। আসামিদের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, “আদালত শুনানি করে তিনজনকে ১০ জুন পর্যন্ত জামিন দিয়েছেন। ওইদিন মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।” আদালতে আসামিপক্ষে আরো ছিলেন কাজী নজিবুল্লা হিরু। আর বাদী বিএনএস গ্র“প অব
ছাতকে শান্তিপূর্ণ হরতাল পালিত,বিএনপির বিক্ষোভ
আমিনুল ইসলাম হিরন,ছাতক (সুনামগঞ্জ) সংবাদ দাতাঃ
ছাতক উপজেলার সর্বত্র শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। ছাতক থেকে দুরপাল্লার কোন বাস ছাড়েনি শহরের দোকানপাঠ ছিল বন্ধ। ব্যাংক, বীমা ও সরকারী অফিসগুলো খোলা থাকলেও জনসাধারণের উপস্থিতি ছিলনা । বিএনপি ছাত্রদল ও যুবদল নেতকর্মীরা পৌরশহর, গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার সহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পিকেটিং করতে দেখা গেছে। গতকাল হরতাল চলাকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী সমর্থিত ছাতক উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল স্থানীয় গোবিন্দগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক
জামায়াত নেতা শাহজাহান চৌধুরী জামিনে মুক্ত
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের আলোচিত-সমালোচিত জামায়াত নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।বৃহস্পতিবার দুপুরে তার জামিনের আদেশ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছার পর তাকে মুক্তি দেওয়া হয়। চট্টগ্রাম কারাগারের জেলার মাহবুবুল হক মুক্তির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ‘বুধবার রাতে শাহজাহান চৌধুরীর জামিন সংক্রান্ত আদেশ পেয়েছি। সব মামলায় জামিনে থাকায় তাকে আজ (বৃহস্পতিবার) মুক্তি দেওয়া হয়েছে।’উল্লেখ্য, ২০১১ সালের ১৩ অক্টোবর নগর জামায়াতের নায়েবে আমির ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে ঢাকায় হাইকোর্টের সামনে থেকে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেফতার করে। এরপর তাকে ওই বছরের ১৯ সেপ্টেম্বর নগরীর মুরাদপুরে পুলিশের উপর হামলার

























